ঢাকা | এপ্রিল ১৩, ২০২৬ - ৬:৪৮ অপরাহ্ন

শিরোনাম

লটারি মেধা নির্ধারণ করে না: শিক্ষামন্ত্রী

  • আপডেট: Monday, April 13, 2026 - 1:22 pm

নিজস্ব প্রতিবেদক।। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কুলে লটারিতে ভর্তিতে কতজন লটারিতে হয় আর কতজন পার্শিয়ালিটিতে (পক্ষপাতিত্ব) আমি কিন্তু জানি। আমার কাছে সব খবর আছে। আমি স্পষ্ট করেই বলছি, লটারি মেধা নির্ধারণ করে না। রোববার রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা ঘিরে ঢাকা অঞ্চলের কেন্দ্রসচিবদের সঙ্গে এ মতবিনিময় সভা করেন শিক্ষামন্ত্রী। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ সভার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার এহসানুল কবির। এতে বিভিন্ন বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এতে অংশ নেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আরও বলেন, লটারি পদ্ধতি তুলে দেওয়ায় আমাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে, হচ্ছে। আমি নাকি ধনী-গরিবের বৈষম্য করেছি। লটারি পদ্ধতি কে মেধাবী আর কে না তা ঠিক করে না। আবার ধনী-গরিবের বৈষম্যও কমায় না।