ঢাকা | মার্চ ১৩, ২০২৬ - ৪:৩৮ অপরাহ্ন

শিরোনাম

রুপনগর থানার ওসির নেতৃত্বে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০

  • আপডেট: Friday, March 13, 2026 - 12:00 pm

নিজস্ব প্রতিবেদক।। রাজধানীর রুপনগর এলাকায় বিশেষ অভিযানে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে একজন চুরি মামলার, দুইজন জিআর ওয়ারেন্টভুক্ত আসামি। আর বাকিদের ভিন্ন ভিন্ন অপরাধের গ্রেপ্তার করা হয়েছে।

আজ শুক্রবার রুপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদ নেতৃত্বে বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার করা আসামিরা হলেন- চুরি মামলায় মোঃ রবিউল (৫৫), জিআর ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ সুজন এবং মোছা. সোনিয়া বেগম।

ভিন্ন ভিন্ন অপরাধে গ্রেপ্তার আসামিরা হলেন – মো. আলামিন (২২), মো. সিফাত হোসেন (২১), মো. শাহিন মিয়া (১৮), মো. তোতা মিয়া (৪০), মো. সেলিম দেওয়ান (৩২),  আলামিন বিশ্বাস (২৮), মো. বিপ্লব (৩০)।

ওসি মনজুরুল হাসান মাসুদ বলেন, গ্রেপ্তার করা আসামিদের আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের উঠানো হয়েছে। আদালত সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো বলেন, জনস্বার্থে ভবিষ্যতে রুপনগর এলাকায় এধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।