ঢাকা | জুলাই ১৩, ২০২৬ - ১১:১৭ অপরাহ্ন

শিরোনাম

রাজস্থলীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

  • আপডেট: Monday, July 13, 2026 - 8:00 pm

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি:

প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি ও নদীভাঙন পরিস্থিতি মোকাবিলায় রাঙামাটির রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইউছুপ হাসান।

সভায় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা ফরিদ আহম্মদ, রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. জিয়া উদ্দিন, কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, প্রাণিসম্পদ কর্মকর্তা নোমান, মহিলা বিষয়ক কর্মকর্তা স্মৃতি চাকমা, পল্লী সঞ্চয় কর্মকর্তা রতন দেব, যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয় রতন চাকমা, সমাজসেবা কর্মকর্তা লীজা চাকমা, সাংবাদিক আজগর আলী খান ও মো. সুমন খানসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা।

সভায় সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি ও নদীভাঙনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় আগাম প্রস্তুতি, আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, উদ্ধার কার্যক্রম জোরদার, ত্রাণসামগ্রী মজুত, ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. ইউছুপ হাসান বলেন, উপজেলা প্রশাসন সম্ভাব্য যেকোনো দুর্যোগ মোকাবিলায় সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সমন্বয়ে স্বচ্ছতার ভিত্তিতে প্রণয়ন করে ত্রাণ বিতরণের বিষয়ে গুরুত্বসহকারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।