ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৪:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম

রাজস্থলীতে চার ব্যবসায়ীকে তিন হাজার টাকা অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতে

  • আপডেট: Sunday, March 8, 2026 - 7:26 pm

মোঃ সুমন খান, রাজস্থলী।।
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা বাসস্টেশন, হাসপাতাল গেট ও রাজস্থলী বাজারে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার ও পরিবেশ সংরক্ষণ আইনের আওতায় চার ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
আজ রবিবার (৮ মার্চ) দুপুরে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তার এই অভিযান পরিচালনা করেন।
এসময় উপজেলা সদরের তিনটি অকটেন-ডিজেল দোকানে অভিযান পরিচালনা করে মূল্য তালিকা হালনাগাদ না থাকা, বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স না থাকায় ভোক্তা অধিকার ও পরিবেশ সংরক্ষণ আইনের আওতায় তিন দোকানের মধ্যে ৫০০ টাকা করে দেড় হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে সারের এক ডিলারের সার বিক্রিতে অনিয়ম পাওয়ায় তাকে দেড় হাজার টাকা জরিমানাসহ সর্বমোট তিন হাজার টাকা ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তার সিএ জাহাঙ্গীর আলম, বাজার চৌধুরী শাক্য মিত্র তঞ্চঙ্গ্যা সহ রাজস্থলী থানার পুলিশ সদস্যগণ।
উপজেলা নির্বাহী অফিসার সেলিনা আক্তার বলেন, ভোক্তাদের নিরাপদ খাবার ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে আমরা নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করছি। এতে ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বেড়েছে, মেয়াদহীন পণ্যসামগ্রী বিক্রি বন্ধ হচ্ছে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার মানও বৃদ্ধি পেয়েছে। তিনি আরও জানান, এ অভিযান কার্যক্রম রুটিনমাফিক অব্যাহত থাকবে।