ঢাকা | ফেব্রুয়ারী ২০, ২০২৬ - ১২:১৩ পূর্বাহ্ন

শিরোনাম

রাঙ্গামাটি জেলা কৃষক দলের সভাপতি রিন্টুকে জেলা পরিষদে মনোনয়নের দাবি

  • আপডেট: Thursday, February 19, 2026 - 5:47 pm

রাজস্থলী প্রতিনিধি।।

রাঙ্গামাটি জেলা কৃষক দলের সভাপতি অলোক প্রিয় চৌধুরী রিন্টুকে জেলা পরিষদের সদস্য মনোনীত করার দাবি জানিয়েছেন কৃষক দলের নেতৃবৃন্দ। ধারণা করা যাচ্ছে সংসদ নির্বাচনের পরপরই গঠিত হবে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ। দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে জেলা কৃষক দলের সভাপতি অলোক প্রিয় চৌধুরী রিন্টু জেলা নেতাকর্মী থেকে শুরু করে উপজেলা নেতাকর্মীদের সঙ্গে সবসময় খবরাখবরসহ সুখ-দুঃখে পাশে থেকে সহযোগিতা করার পাশাপাশি কারানির্যাতিত নেতাকর্মীদের খোঁজ নিয়ে তিল পরিমাণ অনীহা প্রকাশ করেননি। বিশেষ করে সদ্য হয়ে যাওয়া ত্রয়োদশ সংসদ নির্বাচনে রাঙ্গামাটি আসনের ধানের শীষের প্রার্থী বর্তমান মন্ত্রিসভার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ানকে জয়যুক্ত করতে রাত-দিন সমান তালে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। দলের জন্য তিনি এতটাই সক্রিয় ছিলেন যার প্রমাণ জেলা ও উপজেলা কৃষক দলের নেতাকর্মীগণ।

একজন ব্যক্তিত্বের কথা না বললেই নয়, যার নেই কোনো নিজস্ব চাওয়া, নেই কোনো নিজস্ব চাহিদা—সাদামাটা মনের মানুষ, ক্লিন ইমেজের নেতৃত্ব। পাহাড়ি-বাঙালি ঐক্যের দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ একজন চৌকস ব্যক্তিত্ব রাঙ্গামাটি জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা কৃষক দলের সভাপতি ‘অলোক প্রিয় চৌধুরী রিন্টু’।

পাহাড়ি-বাঙালির ঐক্যের প্রতীক, ন্যায় ও নিষ্ঠাবান মেহনতী মানুষের আস্থাভাজন, সকলের চেনা মুখ, দীর্ঘ ১৭ বছর নিরলসভাবে দলের জন্য নিবেদিতপ্রাণ—যার রাজনৈতিক জীবনের প্রতিটি পদক্ষেপ ছিল সম্পূর্ণ স্বচ্ছ। যিনি তার রাজনৈতিক জীবনের সম্পূর্ণ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আজ রাঙ্গামাটি জেলা কৃষক দলকে একটি অবস্থানে নিয়ে এসেছেন। তেমনি করে পিছিয়ে থাকা রাঙ্গামাটি সদরবাসীর জনগোষ্ঠীর অগ্রগতির জন্য তার ত্যাগ, শ্রম, মেধা, অভিজ্ঞতা, সততা ও নিষ্ঠাকে কাজে লাগিয়ে রাঙ্গামাটি সদরবাসীর স্বপ্ন বাস্তবায়নের প্রতীক হিসেবে দেখতে চাই।

অলোক প্রিয় চৌধুরী রিন্টুকে আগামী রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য করার জন্য ২৯৯ নং আসনের নবনির্বাচিত এমপি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ানের কাছে অনুরোধ।