রমজান উপলক্ষে সাজেকে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি
বাঘাইছড়ি প্রতিনিধি।।
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাঘাইছড়ির সাজেকে শতাধিক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে ৫৪ বিজিবি।
বৃহস্পতিবার ৫ মার্চ সকালে সাজেক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসব ইফতার সামগ্রী বিতরণ করেন ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী।
বিজিবি জানায়, সীমান্তে নিরাপত্তার পাশাপাশি জনকল্যাণমূলক কাজের নিয়মিত অংশ হিসেবে এসব সহায়তা প্রদান করা হয়েছে। বিজিবির ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে দুধ, চিনি, সেমাই, ছোলা ইত্যাদি।











