ঢাকা | মার্চ ১৪, ২০২৬ - ১১:৫৭ অপরাহ্ন

শিরোনাম

মোংলায় ১০ লাখ টাকার বিদেশি মদসহ একজন আটক

  • আপডেট: Saturday, March 14, 2026 - 6:59 pm

মোংলা প্রতিনিধি।। বাগেরহাটের মোংলায় ১০ লাখ টাকা মূল্যের ১৯৭ বোতল বিদেশি মদসহ একজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আটক ব্যক্তির নাম অভিজিৎ পাড়ই শান্ত। তাঁর বাবার নাম পিতর পাড়ই। তিনি মোংলার দক্ষিণ কাইনমারি, চিলা ইউনিয়নের বাসিন্দা।

শুক্রবার (১৩ মার্চ) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকাল ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন হারবারিয়ার সদস্যরা মোংলা থানাধীন চিলা বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানকালে ওই এলাকা থেকে ১৯৭ বোতল বিদেশি মদসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়। জব্দকৃত মদের আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।
জব্দকৃত মদ ও আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।