ঢাকা | এপ্রিল ৪, ২০২৬ - ৩:৩১ পূর্বাহ্ন

শিরোনাম

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ইঞ্জিনিয়ার অপহরণ, মুক্তিপণে উদ্ধার

  • আপডেট: Friday, April 3, 2026 - 10:55 pm

মিরসরাই প্রতিনিধি।।

এশিয়ার সর্ববৃহৎ মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সামুদা কন্সট্রাকসনস লিমিটেডের ইঞ্জিনিয়ার বিজয় হোসেন ফারাবীকে (২৭) অপহরণ করেছে তিন মুখোশধারী। শুক্রবার (৩ এপ্রিল) ভোরে পুলিশের সহযোগিতায় ইঞ্জিনিয়ার ফারাবীকে উদ্ধার করা হয়।

সামুদা কন্সট্রাকসনস লিমিটেডের এক কর্মকর্তা জানান, গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ৩ জন মুখোশধারী সন্ত্রাসী ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় কোম্পানির ইঞ্জিনিয়ারকে অপহরণ করে। পরে মোবাইল ফোনে ৫ লাখ টাকা দাবি করে অপহরণকারী সন্ত্রাসীরা। বিকাশের মাধ্যমে ৭৭ হাজার টাকা কোম্পানির পক্ষ থেকে পাঠানো হলে ইঞ্জিনিয়ারকে ছেড়ে দেওয়া হয়।

অপহরণের বিষয়ে সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) নাদিম হায়দার চৌধুরী জানান, রাতে অভিযান পরিচালনা করে সামুদা কন্সট্রাকসনস লিমিটেডের ইঞ্জিনিয়ারকে উদ্ধার করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে থানায় এখনো পর্যন্ত মামলা করা হয়নি। অপহরণকারীদের ধরতে পুলিশের টিম কাজ করছে।