ঢাকা | মার্চ ৫, ২০২৬ - ১২:৪৪ পূর্বাহ্ন

মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলন, ১ লাখ টাকা জরিমানা

  • আপডেট: Wednesday, March 4, 2026 - 8:55 pm

মিরসরাই প্রতিনিধি।।
মিরসরাইয়ের আজিজনগর, আলুটিলা ও জোরারগঞ্জ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুর ১টার দিকে অভিযান পরিচালনা করেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোমাইয়া আক্তার।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলায় আবুল হোসেন নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। অভিযুক্ত ব্যক্তি তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন। এ ঘটনায় কোনো কারাদণ্ড দেওয়া হয়নি।
অভিযানকালে জোরারগঞ্জ থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।
উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার বলেন, সরকারি নিয়ম অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন করলে কাউকে ছাড় দেওয়া হবে না। পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।