ঢাকা | মার্চ ১৮, ২০২৬ - ১১:৪২ অপরাহ্ন

শিরোনাম

মিরসরাইয়ের এমপি নুরুল আমিনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

  • আপডেট: Wednesday, March 18, 2026 - 7:26 pm

মিরসরাই প্রতিনিধি।।
মিরসরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে সংসদ সদস্য নুরুল আমিনের পক্ষ থেকে ঈদ উপহার দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) ইউনিয়ন নেতৃবৃন্দের কাছে এসব উপহার তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসমাইল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সেলিম চেয়ারম্যান, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরীসহ নেতৃবৃন্দ।
উপজেলার ১৬ ইউনিয়নে ৭০০ পিস শাড়ি, ১০০ পিস থ্রি-পিস, ৫০ পিস হাজ্বী গামছা ও দুস্থদের ১০ লাখ টাকা প্রদান করা হয়েছে।