ঢাকা | মার্চ ২৭, ২০২৬ - ২:২১ পূর্বাহ্ন

মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ ৮ পাচারকারী আটক

  • আপডেট: Thursday, March 26, 2026 - 9:34 pm

এম এ হাসান, টেকনাফ।।

মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৮ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৬ মার্চ ২০২৬ তারিখ বৃহস্পতিবার সকাল ৮টায় কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা কর্তৃক কুতুবদিয়া লাইট হাউস সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ২ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের ৫৫০ বস্তা সিমেন্ট ও বোটসহ ৮ জন পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।