ঢাকা | মার্চ ১৬, ২০২৬ - ৯:২৫ পূর্বাহ্ন

মারিশ্যা জোনের পক্ষ থেকে বিভিন্ন মাদ্রাসায় আর্থিক সহায়তা

  • আপডেট: Monday, March 16, 2026 - 5:08 am

বাঘাইছড়ি প্রতিনিধি।

রাঙ্গামাটির বাঘাইছড়িতে সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন এতিমখানায় সহায়তা প্রদান করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।

১৫ মার্চ ২০২৬ তারিখে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর আওতাধীন ০৪টি এতিমখানায় (দারুসসুন্নাহ তাহ্‌ফীজুল কুরআন নূরানী মাদ্রাসা ও এতিমখানা, হযরত আবু বক্কর ছিদ্দিক (রাঃ) শিশু সদন (এতিমখানা), বাঘাইছড়ি বায়তুশ শরফ কমপ্লেক্স এবং সিঙ্গিনালা ইমাম হোসাইন (রাঃ) হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা)-এর প্রতিনিধিদের নিকট শিক্ষা, চিকিৎসা ও উন্নতমানের খাবার পরিবেশনের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।

মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, সমাজের এতিম সন্তানদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মারিশ্যা জোনের নিরাপত্তার পাশাপাশি জনসাধারণের পাশে থেকে মারিশ্যা জোন (২৭ বিজিবি) জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় অন্যান্য কল্যাণমূলক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার মহোদয় আশাবাদ ব্যক্ত করেন।