ঢাকা | মার্চ ২৯, ২০২৬ - ১১:৪৭ অপরাহ্ন

মায়ানমারে পাচারকালে আলুসহ ১০ পাচারকারী আটক

  • আপডেট: Sunday, March 29, 2026 - 7:17 pm

টেকনাফ প্রতিনিধি।।
মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ আলুসহ ১০ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল ৮টায় কোস্ট গার্ড জাহাজ জয় বাংলা কর্তৃক চট্টগ্রামের সাঙ্গু গ্যাস ফিল্ড সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ককর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১১ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ২২ হাজার ৫০০ কেজি আলু, ২৩০ লিটার ডিজেল এবং পাচারকাজে ব্যবহৃত ফিশিং বোটসহ ১০ জন পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত মালামাল ও পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।