ঢাকা | ফেব্রুয়ারী ২, ২০২৬ - ১২:০৯ পূর্বাহ্ন

শিরোনাম

মহালছড়ি ধানের শীষের পক্ষে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট: Sunday, February 1, 2026 - 8:09 pm

 

 

মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি।

 

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলা বিএনপি আয়োজিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণমিছিল ও সমাবেশের মাধ্যমে ধানের শীষ প্রতীকের পক্ষে জনসমর্থন বৃদ্ধির লক্ষ্য নিয়ে ব্যাপক গণজোয়ার সৃষ্টি করা হয়।

 

আজ বিকেল ৫ টায় মহালছড়ি উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি মহালছড়ি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

 

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সভাপতি মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন টিপু।প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছার।

 

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু, খাগড়াছড়ি জেলা বিএনপির সদস্য মোঃ জসিম উদ্দিন, মহালছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু আহমেদ সহ বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

 

সমাবেশে উপজেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা এবং বিভিন ইউনিয়ন থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকদের নেতৃত্বে বিকাল থেকে পৃথক মিছিল নিয়ে অংশগ্রহণকারীরা সমাবেশস্থলে উপস্থিত হন। এছাড়াও গণমিছিল ও সমাবেশে মহালছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।