ঢাকা | এপ্রিল ৯, ২০২৬ - ৫:১২ অপরাহ্ন

শিরোনাম

মহালছড়িতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন

  • আপডেট: Tuesday, April 7, 2026 - 12:48 pm

মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি।

স্বাস্থ্য সেবা বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং মহালছড়ি উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ধনীষ্ঠা চাকমার সভাপতিত্বে এবং মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহালছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোয়াজ্জেম হোসেন, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন এবং মহালছড়ি উপজেলা কৃষি ও প্রাণিসম্পদ কর্মকর্তা সহ প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, সরকার স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেছেন, যার মাধ্যমে ৩০ প্রকারের ওষুধ বিনামূল্যে দেওয়া হচ্ছে।

কলেরা, ডায়রিয়া, ম্যালেরিয়া, কালাজ্বরসহ সংক্রামক রোগ প্রতিরোধ এবং টিকাদান কর্মসূচিতে ব্যাপক সফলতা অর্জন করেছে সরকার, যা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে।

সরকার এখন দেশের সব মানুষের জন্য বিনামূল্যে বা স্বল্প মূল্যে গুণগতমানের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সার্বজনীন স্বাস্থ্যসেবার মাধ্যমে সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে কাজ করছে। সেখানে সবার সহযোগিতা প্রয়োজন।