ঢাকা | এপ্রিল ৯, ২০২৬ - ১০:৫০ অপরাহ্ন

শিরোনাম

ভাষা শহিদদের ত্যাগ আমাদের পথপ্রদর্শক – পুলিশ সুপার রাঙ্গামাটি

  • আপডেট: Saturday, February 21, 2026 - 7:38 pm

রাঙ্গামাটি প্রতিনিধি।
মহান শহিদ দিবস ও মাতৃভাষা দিবসে অমর একুশের প্রথম প্রহরে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম বলেন, মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করা শহিদদের ত্যাগ চিরস্মরণীয়। আমাদের দায়িত্ব তাদের স্মৃতি সংরক্ষণ করা, ভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখা এবং নতুন প্রজন্মে ভাষা ও সাংস্কৃতিক চেতনা বৃদ্ধি করা।
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে অমর একুশের প্রথম প্রহরে রাঙ্গামাটির শহীদ মিনারে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে পুলিশ সুপারের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম এবং সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোজাম্মেল হক।
পুলিশ সুপার বলেন, শহীদ মিনার এলাকায় সকল স্তরের মানুষ যেন নির্বিঘ্নে শ্রদ্ধা জানাতে পারেন, তা নিশ্চিত করতে আমরা রাঙামাটি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ব্যবস্থা গ্রহণ করেছি। ভাষা শহিদদের আত্মত্যাগ আমাদের পথপ্রদর্শক, আর তাদের স্মৃতি আমাদের প্রেরণা।
পুলিশ সুপার আরও বলেন, ভাষা শহীদদের ত্যাগ আমাদের জন্য চিরন্তন শিক্ষা। তাদের প্রতি শ্রদ্ধা জানানো এবং এই চেতনা নতুন প্রজন্মের মাঝে বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব। এই আয়োজন শুধু শহীদদের প্রতি সম্মানই প্রদর্শন করে না, এটি সামাজিক সংহতি ও স্থানীয় জনগণের মধ্যে একাত্মবোধ জাগ্রত করার একটি অনন্য উদাহরণ।
শহিদ দিবসের অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। উপস্থিত মানুষরা ফুল অর্পণ ও শ্রদ্ধা জানিয়ে ভাষা শহিদদের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। অনুষ্ঠানটি সকলের জন্য নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।