ভারত-পাকিস্তান ম্যাচে আমন্ত্রণ পেয়েও যাচ্ছেন না বুলবুল!
স্পোর্টস ডেস্ক।। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে রবিবার (১৫ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। বাংলাদেশ দল খেলছে না, আর পাকিস্তানও ভারতের বিপক্ষে ম্যাচটি একসময় বয়কট করেছিল। তবে এবার নাটকীয়তার পর মাঠে দেখা যাবে ভারত-পাকিস্তান লড়াই।
ম্যাচের টিকিট অল্প সময়েই ‘সোল্ড-আউট’ হয়ে গেছে। সমর্থকদের মধ্যে আবারও চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের প্রতি উন্মাদনা ফিরে এসেছে। কলম্বো গমনকারী দর্শকদের কারণে হোটেল ও বিমানের ভাড়া তিন-চার গুণ বেড়ে গেছে, সংবাদসংস্থা জানিয়েছে।
এমতাবস্থায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এই হাই-ভোল্টেজ ম্যাচে আমন্ত্রণ পেয়েও যাচ্ছেন না। কুয়েত থেকে দেশে ফিরেছেন বুলবুল, তবে বিসিবির একজন পরিচালক জানিয়েছেন, সভাপতির এখন পর্যন্ত ম্যাচ দেখতে যাওয়ার কোনো পরিকল্পনা নেই।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মাঠে বসে ভারত-পাকিস্তান ম্যাচ উপভোগ করতে সমর্থকদের উন্মাদনা থাকবে স্বাভাবিকভাবেই। ৩৫ হাজার টিকিট বিক্রি হয়ে যাওয়ার পরেও হাই-ভোল্টেজ উত্তেজনা এবং পর্যটকদের আগমনের কারণে সবকিছুই তেজস্বী হয়ে উঠেছে।











