ঢাকা | মার্চ ২৫, ২০২৬ - ১১:৪০ অপরাহ্ন

শিরোনাম

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বোরহানউদ্দিনে আলোচনা সভা

  • আপডেট: Wednesday, March 25, 2026 - 6:48 pm

মো. আক্তার হোসেন, ভোলা।। বোরহানউদ্দিন উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎বুধবার (২৫ মার্চ) সকাল ১১টায় বোরহানউদ্দিন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞে শহীদদের স্মরণ করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

‎উপজেলা নির্বাহী অফিসার মনোরঞ্জন বর্মনের উপস্থিতিতে আয়োজিত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, লিটন চন্দ্র রক্ষিত, প্রভাষক (পদার্থবিদ্যা), সঃ আব্দুল জব্বার কলেজ ও সভাপতি, পূজা উদযাপন ফ্রন্ট। কাজী মনঞ্জুরুল আলম ফিরোজ, যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপি। বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন মিয়া, আহ্বায়ক, মুক্তিযোদ্ধা সংসদ। শরিফুল ইসলাম, সভাপতি, ছাত্র অধিকার পরিষদ, ভোলা। মাহফুল আলম, জনস্বাস্থ্য প্রকৌশলী।

‎আলোচনা সভায় বক্তারা ২৫ মার্চের ভয়াল রাতের ইতিহাস তুলে ধরে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তারা দেশপ্রেম, মানবতা ও স্বাধীনতার মূল্যবোধ ধারণ করে আগামীর বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।