ঢাকা | এপ্রিল ১১, ২০২৬ - ১০:০৯ অপরাহ্ন

শিরোনাম

বিমান হামলায় মোজতবা খামেনির চেহারা গুরুতর ক্ষতিগ্রস্ত, হারিয়েছেন পা

  • আপডেট: Saturday, April 11, 2026 - 5:44 pm

আন্তর্জাতিক ডেস্ক।। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতর শারীরিক আঘাত নিয়ে এখনও চিকিৎসাধীন রয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তার ঘনিষ্ঠ সূত্রের বরাতে বলা হয়েছে, সাম্প্রতিক বিমান হামলায় তার মুখমণ্ডল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পায়েও গুরুতর আঘাত পেয়েছেন তিনি।

প্রতিবেদনে জানানো হয়, তেহরানে সর্বোচ্চ নেতার কম্পাউন্ডে চালানো ওই হামলায় নিহত হন তার বাবা ও ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। একই হামলায় পরিবারের আরও কয়েকজন সদস্য প্রাণ হারান।

৫৬ বছর বয়সী মোজতবা খামেনি শারীরিকভাবে দুর্বল হলেও মানসিকভাবে সচেতন রয়েছেন বলে সূত্রগুলো জানিয়েছে। তিনি সরাসরি জনসম্মুখে না এলেও অডিও কনফারেন্সের মাধ্যমে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন এবং যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাসহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্তে অংশ নিচ্ছেন।

তবে তার বর্তমান অবস্থা নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। হামলার পর থেকে তার কোনো ছবি, ভিডিও বা অডিও বার্তা প্রকাশ করা হয়নি। রয়টার্সও এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ গত মাসে এক বিবৃতিতে বলেন, খামেনি আহত হয়েছেন এবং তার চেহারায় স্থায়ী বিকৃতি দেখা দিতে পারে। এমনকি মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে ধারণা করা হচ্ছে, তিনি একটি পা হারিয়ে থাকতে পারেন।

ইরানের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে রাষ্ট্রীয় টেলিভিশনে তাকে ‘জনবাজ’ হিসেবে উল্লেখ করা হয়েছে— যে শব্দটি গুরুতর আহত।