বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ
বান্দরবান প্রতিনিধি: বান্দরবান সদর দপ্তর ৬৯ পদাতিক ব্রিগেডের প্রশিক্ষণ মাঠের আয়োজনে পবিত্র ঈদ উপলক্ষে বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে বান্দরবান জেলায় অসহায় ও দুস্থ ১০০টি পরিবারের মাঝে ঈদের সামগ্রী বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডারের পক্ষে মেজর পারভেজ রহমান, জিএসও-২ (ইন্টেলিজেন্স), সহ রিজিয়ন সেনা স্টাফ অফিসারবৃন্দ।
এসময় আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ।
এই কর্মসূচির আওতায় ১০০টি গরিব, নিরীহ, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে পোলাও চাল, মুরগির মাংস, সেমাই, গুঁড়া দুধ, চিনি, সয়াবিন তেল ইত্যাদি।
উক্ত অনুষ্ঠানে বান্দরবান রিজিয়নের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী সবসময়ই দেশের যেকোনো দুর্যোগ ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।
স্থানীয় জনগণ সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।










