ঢাকা | মার্চ ৩০, ২০২৬ - ১১:৩৮ অপরাহ্ন

শিরোনাম

বাঘাইছড়িতে দুই দিনব্যাপী কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপডেট: Monday, March 30, 2026 - 7:05 pm

বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বাঘাইছড়িতে দুই দিনব্যাপী মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, উপজেলা কৃষি সম্প্রসারণ সভাকক্ষে ২০২৫-২৬ অর্থবছরে কৃষক-কৃষাণীদের মাধ্যমে মসলা উন্নত জাত ও প্রযুক্তি উন্নয়ন কর্মসূচির আওতায় বাঘাইছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বাঘাইছড়ি উপজেলার পৌরসভাসহ ৮টি ইউনিয়ন থেকে ৩০ জন কৃষক-কৃষাণীকে প্রশিক্ষণ প্রদান করা হয়।
পরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণের আওতায় প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়।
এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নুর আলম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তোফায়েল আহমেদ।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, বাংলাদেশে প্রায় ১৮ কোটি মানুষের বাস। দিন দিন আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে। বর্তমানে পাহাড়ে যেসব অনাবাদি জমি রয়েছে, এ জমির সর্বোচ্চ ব্যবহার আমাদের করতে হবে, যাতে মসলা চাষ করে লাভবান হওয়া যায়। বক্তারা আরও বলেন, পাহাড়ে এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না। আমাদের বিভিন্ন আধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপাদনশীলতা বাড়িয়ে মসলা চাষের উপর উৎপাদন বাড়ানোর ওপর জোর দিতে হবে।