ঢাকা | ফেব্রুয়ারী ৬, ২০২৬ - ৪:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম

বাঘাইছড়িতে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও আর্থিক সহায়তা

  • আপডেট: Monday, December 22, 2025 - 4:15 pm

মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি প্রতিনিধি।
রাঙামাটির বাঘাইছড়িতে ২০২৫ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আজ সোমবার, ২২ ডিসেম্বর সকাল ১১ ঘটিকায় সারোয়াতলী ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে উপজেলা প্রশাসন ও সারোয়াতলী ইউনিয়ন পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান এবং স্থানীয় অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ সময় ৩০নং সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভূপতি রঞ্জন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিজক কলেজের সহকারী অধ্যাপক নন্দ বিকাশ চাকমা, খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্টু চাকমা, আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান, সারোয়াতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবুজ জ্যোতি চাকমা, শিজক মুখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাগর চান চাকমা, মেদীনিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বাগতম চাকমাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় সারোয়াতলী ইউনিয়নের অন্তর্গত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত গরিব ও দুঃস্থ শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।