বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তারা যোগদান কররন। তাদের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আব্দুর রউফ ফুলেল শুভেচছা জানান।
নতুন যোগদান করা চিকিৎসকরা হলেন, ডা. মো. মিয়াদ হাসান (মেডিকেল অফিসার, গাইনী অ্যান্ড অবস). ডা. ই ম নাঈম সাকির (মেডিকেল অফিসার, অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমাটোলজি), ডা. মোস্তাফিজুর রহমান (মেডিকেল অফিসার, মেডিসিন),ডা. মোঃ শাহরিয়ার আল কাউম (মেডিকেল অফিসার, মেডিসিন), ডা. মো. ইরফান উদ্দিন (ইমারজেন্সি মেডিকেল অফিসার), ডা. জান্নাতুন নেয়ামা (মেডিকেল অফিসার, ডেন্টাল), ডা. আন্না আক্তার রত্না (মেডিকেল অফিসার, সার্জারি), ডা. মামুনুর রশিদ (মেডিকেল অফিসার, পেডিয়াট্রিক্স)।
এর আগে হাসপাতালটিতে মাত্র ৬ জন চিকিৎসক কর্মরত ছিলেন। নতুন ৮ জন চিকিৎসক যোগ দেওয়ায় চিকিৎসকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গাইনী, সার্জারি, শিশু, অর্থোপেডিক্স ও জরুরি বিভাগে সেবার মান উন্নত হবে বলে মনে করছেন স্থানীয়রা।
হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জনবল সংকটের কারণে রোগীদের কাঙ্ক্ষিত সেবা দিতে হিমশিম খেতে হচ্ছিল তাদের। নতুন চিকিৎসকরা যোগদান করায় বহির্বিভাগ ও জরুরি বিভাগে রোগীদের চাপ সামাল দেওয়া সহজ হবে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আব্দুর রউফ বলেন, একসাথে আট জন চিকিৎসক যোগদান করেছে। এতে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান আরও উন্নত হবে। এতদিন চিকিৎসক সংকটের কারণে রোগীদের পূর্ণাঙ্গ সেবা দিতে কিছুটা বেগ পেতে হয়েছে। এখন গাইনী, মেডিসিন, সার্জারি, শিশু, অর্থোপেডিক্স ও ইমারজেন্সি বিভাগে নিয়মিত ও মানসম্মত চিকিৎসাসেবা প্রদান সম্ভব হবে। আমরা আশা করছি, সাধারণ মানুষ এখন আরও দ্রুত ও উন্নত সেবা পাবেন।