ঢাকা | মার্চ ২, ২০২৬ - ১:০০ পূর্বাহ্ন

শিরোনাম

বাউফলে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে মারধর, সালিশি বৈঠকে সংঘর্ষে আটজন আহত

  • আপডেট: Sunday, March 1, 2026 - 7:46 pm

মো. রিয়াজ (বাউফলে) প্রতিনিধি।।পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দর বাজারে হেমায়েত মিয়ার মোর নামক স্থানে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক ব্যবসায়ী কে মারধরের অভিযোগ উঠেছে। পরে বিষয়টি মীমাংসার জন্য ডাকা সালিশি বৈঠকেও দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার কালাইয়া বাজারের হেমায়েত মিয়ার বাসভবনে চলমান সালিশ বৈঠকের সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর সাড়ে ২টার দিকে কালাইয়া বাজারে হেমায়েত মেয়ার মোড়ে স্বপন নামের এক স্থানীয় ব্যবসায়ী নাসির নামের এক ব্যক্তির কাছে ২৩ হাজার টাকা পাবে বলে দাবি করেন। এবং একপর্যায়ে তার খাতা খুলে খাতায় নাসিরের নিজের হাতে সিগনেচার দেখান।

হঠাৎ করে নাসির টাকা দিতে অস্বীকার করেন এনিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এলাকার কিছু স্থানীয় লোক এসে তাদেরকে সরিয়ে দেন ঘটনা সেখানে শান্ত হয়ে যায়।

ঘটনার কিছুক্ষণ পরে নাসিরের ছোট ভাই কাওসার এসে স্বপন নামের ওই ব্যবসায়ীর দোকানে হামলা চালায় এবং স্বপ্নের গায়ে চর থাপ্পড় শুরু করে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। স্থানীয়দের কাছে জানা যায় কাওসার শ্রমিক ফেডারেশনের নেতা বলে দাবি করেন।

ঘটনার পর স্থানীয় ব্যবসায়ী সমিতির নেতারা বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন। এ লক্ষ্যে হেমায়েত মিয়ার বাসায় একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে স্থানীয় ব্যবসায়ী আরাফাত কথা বললে কাওসারের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ বাধে। এতে দুই পক্ষের অন্তত ৮ জন আহত হন।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, বিচার সালিশ চলাকালে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখনো কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।