বরকলে অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সমর্থনে ব্যাপক গণসংযোগ ও পথসভা
বরকল প্রতিনিধি।
বরকল উপজেলার ২নং বরকল সদর ইউনিয়নে ২৯৯নং আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সমর্থনে দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের ১, ২, ৩ ও ৮নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে এই নির্বাচনী প্রচারণা চালানো হয়। গণসংযোগ শেষে বরকল বাজারে এক গুরুত্বপূর্ণ পথসভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবু বক্কর ছিদ্দিক। বরকল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইব্রাহিম পিসির সভাপতিত্বে এবং উপজেলা জাসাসের আহ্বায়ক মোঃ মাসুদ করিমের সঞ্চালনায় সভায় নির্বাচনী জয়ের লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবিমল চাকমা, উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুল মালেক, যুগ্ম আহ্বায়ক মোঃ রুহুল আমিন, মোঃ হানিফ। বক্তারা আসন্ন নির্বাচনে জয়ের লক্ষ্যে সকল স্তরের নেতা-কর্মীদের ব্যক্তিগত বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বরকল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল জলিল, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ কামাল হোসেন।
অনুষ্ঠানটিতে আরও অংশগ্রহণ করেন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক কর্মী-সমর্থক। যুবদল ও ছাত্রদলের স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে পরিশেষে পথসভাটি একটি বিশাল জনসভায় রূপান্তরিত হয়।











