ঢাকা | জুলাই ৮, ২০২৬ - ৫:২৩ অপরাহ্ন

শিরোনাম

বন্যাকবলিত দুর্গত মানুষের পাশে দীঘিনালা জোন

  • আপডেট: Wednesday, July 8, 2026 - 2:56 pm

মো. আল আমিন, দীঘিনালা

 

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বন্যাকবলিত কবাখালী এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন। একই সঙ্গে বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

 

বুধবার (৮ জুলাই) দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিন, এসইউপি, পিএসসি বন্যাকবলিত কবাখালী এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাঁদের দুর্ভোগের খোঁজ নেন। পরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

 

স্থানীয় সূত্র জানায়, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কবাখালী এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে অনেক পরিবার পানিবন্দী হয়ে দুর্ভোগে পড়েছে। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর ত্রাণ সহায়তা দুর্গত মানুষের জন্য কিছুটা স্বস্তি নিয়ে এসেছে।

 

দীঘিনালা জোন সূত্রে জানা গেছে, বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দুর্গত মানুষের পাশে থাকার কথাও জানিয়েছে জোন কর্তৃপক্ষ।