ঢাকা | জুলাই ৮, ২০২৬ - ৪:০১ অপরাহ্ন

শিরোনাম

পাহাড়ি ঢলে বাঘাইছড়ির নিম্ন অঞ্চল প্লাবিত, সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে পর্যটক

  • আপডেট: Wednesday, July 8, 2026 - 1:21 pm

বাঘাইছড়ি প্রতিনিধি

কয়েকদিনের টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা ও আশপাশের নিচু এলাকা প্লাবিত হয়েছে।

কাচালং নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি লোকালয়ে ঢুকে অভ্যন্তরীণ সড়ক তলিয়ে মাস্টারপাড়া, বটতলী, লাইল্যা ঘোনা, বাঘাইহাট, মাচালংসহ বেশ কিছু সড়ক তলিয়ে গেছে। এতে সাজেকে ৬০০ পর্যটক আটকে পড়েছে।

এছাড়াও মারিশ্যা-দিঘিনালা সড়কের ৩ কিলোমিটার এলাকায় সড়কের মাটি ধসে পড়েছে। পাহাড় ধসে বন্ধ উপজেলা সদরের সঙ্গে রূপকারী ইউনিয়নের সড়কের মাটি সরানোর কাজ শুরু করেছে বাঘাইছড়ি পৌরসভার প্রকৌশলী টিম।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৪৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান জানান, জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সকলকে আশ্রয়কেন্দ্রে আসার জন্য অনুরোধ করা হয়েছে।