ঢাকা | ফেব্রুয়ারী ২, ২০২৬ - ৭:২৭ অপরাহ্ন

শিরোনাম

দীঘিনালায় নির্বাচনী সভা ঘিরে বিএনপিতে যোগ দিলেন ২২ আওয়ামী লীগ নেতাকর্মী

  • আপডেট: Monday, February 2, 2026 - 3:32 pm

মো. আল আমিন, দীঘিনালা।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ৩ নং কবাখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মুসলিম পাড়া এলাকায় রোববার সন্ধ্যায় দীঘিনালা উপজেলা যুবদলের উদ্যোগে যোগদান ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি মো. মাহবুব আলম সবুজ। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. ওয়াসিম। এছাড়া উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদিন, দীঘিনালা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোতালেব, কবাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল খালেকসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। এ সময় খাগড়াছড়ি আসনে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে আওয়ামী লীগের ২২ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন। সভায় কবাখালী ইউনিয়নের বিভিন্ন এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। জেলা যুবদল নেতারা বিকাল থেকেই হিন্দু ও বড়ুয়া সমাজের সঙ্গে গিয়ে প্রচারণায় ব্যস্ত ছিলেন।