ঢাকা | মার্চ ২৭, ২০২৬ - ৭:৫০ অপরাহ্ন

শিরোনাম

তসবিহ’র পুঁতি গলায় আটকে প্রাণ গেল শিশুর

  • আপডেট: Friday, March 27, 2026 - 3:01 pm

 

মিরসরাই প্রতিনিধি।।

মিরসরাইয়ের ইছাখালী ইউনিয়নে তসবিহ’র পুঁতি গলায় আটকে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ১ নম্বর ওয়ার্ডের উত্তর ভূঁইয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত্যুবরণকারী শিশু তালহা বিন শহিদ ভূঁইয়া উপজেলার বাসিন্দা ব্যবসায়ী শহিদুল ইসলামের ছেলে। তালহার মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

তালহার স্বজন মোরশেদ ভূঁইয়া জানান, খেলার সময় তসবিহ’র একটি পুঁতি শিশুটির গলায় আটকে যায়। এতে শ্বাসকষ্ট শুরু হলে পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, গলায় তসবিহ’র পুঁতি আটকে এক শিশুর মৃত্যু হয়েছে।

লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টায় তালহার জানাজা নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। পরে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।