ঢাকা | মার্চ ২৫, ২০২৬ - ৯:১১ অপরাহ্ন

শিরোনাম

টেকনাফে পৃথক অভিযানে ৯ জন পলাতক আসামি গ্রেপ্তার

  • আপডেট: Wednesday, March 25, 2026 - 4:40 pm

এম এ হাসান, টেকনাফ।।

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৯ আসামিকে গ্রেপ্তার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। ধৃত আসামিদের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৫ মার্চ) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ৭ বছর ও এক বছরের কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৩টি জিআর মামলার আসামি এবং ৮টি জিআর পরোয়ানাসহ মোট ১১টি পরোয়ানায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া নিয়মিত মামলায় ২ জন এবং মোবাইল কোর্টের মাধ্যমে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।