ঢাকা | এপ্রিল ৬, ২০২৬ - ১২:৫২ পূর্বাহ্ন

শিরোনাম

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে অ্যাটর্নি জেনারেলের শ্রদ্ধা নিবেদন

  • আপডেট: Sunday, April 5, 2026 - 4:52 pm

নিজস্ব প্রতিবেদক।।  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করে ও শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো: রুহুল কুদ্দুস কাজল।

আজ রবিবার বিকেল তিনটায় রাজধানীর শেরে বাংলা নগরের সমাধি কমপ্লেক্সে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন অ্যাটর্নি জেনারেল। এসময় জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকো’র জন্য দোয়া-মোনাজাত করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো: রুহুল কুদ্দুস কাজল। এসময় দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলরা উপস্থিত ছিলেন।

গত ২৫ মার্চ দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল)। পরদিন ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে অ্যাটর্নি জেনারেল মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।