ঢাকা | এপ্রিল ২, ২০২৬ - ৯:৪৪ অপরাহ্ন

শিরোনাম

জামিন পেলেন গায়ক অন্তু

  • আপডেট: Thursday, April 2, 2026 - 4:51 pm

আদালত প্রতিবেদক।। ইডেন কলেজের এক ছাত্রীকে যৌন নিপীড়নের মামলায় জামিন পেয়েছেন গায়ক আবু জাহিদ ওরফে জাহিদ অন্তু। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এই আদেশ দেন।

আদালতের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) তাহমিনা আক্তার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তাহমিনা আক্তার বলেন, উভয় পক্ষের শুনানি নিয়ে ৫০০ টাকা মুচলেকায় ১৯ এপ্রিল পর্যন্ত আসামিকে জামিন দিয়েছেন আদালত।

নথি থেকে জানা গেছে-গত মঙ্গলবার (৩১ মার্চ) যৌন নিপীড়নের অভিযোগে ওই ছাত্রী রাতে মামলা দায়ের করেন। পরে বুধবার (১ এপ্রিল) সকালে গুলশান অ্যাভিনিউ থেকে জাহিদ অন্তুকে গ্রেপ্তার করে পুলিশ।

 

এজাহারে বলা হয়েছে, ২০২৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র-টিএসসিতে গিটার ক্লাসকে কেন্দ্র করে জাহিদের সঙ্গে ওই ছাত্রীর পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে পরবর্তীতে তাদের সম্পর্ক ভেঙে যায় এবং যোগাযোগ বন্ধ হয়ে যায় বলে ওই ছাত্রী মামলায় বলেছেন।