ঢাকা | এপ্রিল ৬, ২০২৬ - ১১:১৯ অপরাহ্ন

শিরোনাম

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে লামায় প্রীতি ফুটবল ম্যাচ, ট্রাইব্রেকারে আলীকদমের জয়

  • আপডেট: Monday, April 6, 2026 - 6:42 pm

নিজস্ব প্রতিবেদক।।

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে বান্দরবানের লামা উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান কামাল, লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান এবং সহকারী তথ্য অফিসার রাশেদুল ইসলাম রাসেল। এছাড়াও লামা ও আলীকদম উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খেলাটির ধারাভাষ্য প্রদান করেন সাংবাদিক নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব চৌধুরী মুহাম্মদ সুজন।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় খেলা গোলশূন্য ড্র হয়। পরে ট্রাইব্রেকারে ৪-২ গোলে লামা উপজেলা ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করে আলীকদম উপজেলা ফুটবল একাদশ।

খেলাটি ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর পরিবেশে ভরপুর।