ঢাকা | মার্চ ৫, ২০২৬ - ১১:৫৩ অপরাহ্ন

শিরোনাম

জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

  • আপডেট: Thursday, March 5, 2026 - 7:30 pm

নিজস্ব প্রতিবেদক।। দেশের সামগ্রিক অবস্থা বিবেচনায় জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। কূটনীতিক এবং এতিম ও আলেম-উলামাদের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুটি ইফতার মাহফিলে থাকবেন তিনি।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে শুধু দুটি ইফতার মাহফিল যথাক্রমে—৬ মার্চ কূটনীতিকদের সম্মানে এবং ৭ মার্চ এতিম, আলেম-উলামা ও মাশায়েখদের সম্মানে আয়োজন করছেন। এই দুটি অনুষ্ঠান হবে যমুনায়।’

 

রাজনীতিবিদদের সম্মানে ৮ মার্চ এবং সাংবাদিকদের সম্মানে ১০ মার্চ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রীর ইফতার মাহফিলের সময়সূচি নির্ধারিত থাকলেও ‘সার্বিক অবস্থা’ বিবেচনা করে তা বাতিল করা হয়েছে বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।

প্রতিবছর রাষ্ট্রীয়ভাবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন থাকে। তবে এবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করে তারেক রহমান নিজের বাসায় পরিবারের সঙ্গেই ইফতার করছেন। রাষ্ট্রীয়ভাবে জাঁকজমকপূর্ণ কোনো ইফতার অনুষ্ঠান হচ্ছে না।