ঢাকা | এপ্রিল ১৩, ২০২৬ - ১:১৭ পূর্বাহ্ন

শিরোনাম

চুক্তি না মানলে ইরানকে শেষ করে দেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

  • আপডেট: Sunday, April 12, 2026 - 8:58 pm

আন্তর্জাতিক ডেস্ক।।

পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মুখোমুখি আলোচনা ব্যর্থ হওয়ার কয়েক ঘণ্টার মাথায় নতুন করে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

 

 

রোববার (১২ এপ্রিল) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন বর্তমানে লকড অ্যান্ড লোডেড (পুরোপুরি প্রস্তুত) অবস্থায় রয়েছে। আমাদের সামরিক বাহিনী ‘উপযুক্ত সময়ে’ ইরানকে শেষ করে দেবে।

 

 

হরমুজ প্রণালি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া বিষয়ে অন্য এক পোস্টে ট্রাম্প লেখেছেন, হরমুজ দিয়ে চলাচলে যে কোনো জাহাজ আটকানোর প্রক্রিয়া অবিলম্বে শুরু করবে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।

 

 

তিনি জানান, যুক্তরাষ্ট্র চায় হরমুজ দিয়ে অবাধ চলাচলে সবাইকে অনুমতি দেওয়া হোক। ট্রাম্পের আশা, একটা সময় এই অবস্থায় পৌঁছাব আমরা। কিন্তু ইরান সেটি হতে দিচ্ছে না।

 

 

হরমুজে ইরানকে টোল দেওয়া নিয়ে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের নৌবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে, আন্তর্জাতিক জলসীমায় (ইরানকে) যারা টোল দেবে তাদের খুঁজে বের করার জন্য। যারা বেআইনিভাবে টোল দেবে, গভীর সমুদ্রে তাদের কোনো নিরাপদ যাতায়াতের সুযোগ দেওয়া হবে না বলেও জানান তিনি।