ঢাকা | এপ্রিল ১১, ২০২৬ - ৭:০৬ অপরাহ্ন

শিরোনাম

চমক ছাড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের

  • আপডেট: Saturday, April 11, 2026 - 2:46 pm

ডেস্ক রিপোর্ট।। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই স্কোয়াডে কোনো চমক রাখেননি নির্বাচকরা। সর্বশেষ পাকিস্তান সিরিজের দলে কোনো পরিবর্তন আনা হয়নি।

আর তাই কারও বাদ পড়া কিংবা নতুন করে যুক্ত হওয়ার ঘটনা ঘটেনি। পাকিস্তান সিরিজে ভালো করতে না পারলেও আফিফ হোসেন, সাইফ হাসানদের ওপর আস্থা রেখেছেন নির্বাচকরা।

 

নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার জন্য পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মাঝপথে দেশে ফিরতে হচ্ছে মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তানজিদ হাসান তামিমদের। ১২ এপ্রিল পর্যন্ত তাদের এনওসি দেওয়া ছিল।

আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। ১৭ ও ২০ এপ্রিল সফরের প্রথম দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ২৩ এপ্রিল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে দুই দল।

 

চট্টগ্রামেই টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ যথাক্রমে ২৭ ও ২৯ এপ্রিল খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ২ মে মিরপুরে তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে এই দুই দল।

বাংলাদেশ স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা।