ঢাকা | মার্চ ১৪, ২০২৬ - ৩:৫০ পূর্বাহ্ন

শিরোনাম

চন্দনাইশে ‘কলম সৈনিক মিডিয়া’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট: Friday, March 13, 2026 - 10:53 pm

চন্দনাইশ প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশে ‘কলম সৈনিক মিডিয়া’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে গাছবাড়িয়া বটতলাস্থ সংগঠনের কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোহাম্মদ নুরুল আফসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক নুরুল আলম মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক এম এ হামিদ, এম শাহনেওয়াজ চৌধুরী এবং বিশিষ্ট সমাজসেবক মোঃ সোলাইমান কোম্পানি।

এ সময় বক্তব্য রাখেন সাজ্জাদ হোসেন, নুরুল ইসলাম পাবেল, ওয়াহিদুল আলম, আব্দুর রহমান ও শফিকুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, দেশ ও জাতির সেবায় এবং সুস্থ সমাজ বিনির্মাণে অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কলম সৈনিক মিডিয়ার সদস্যরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

অনুষ্ঠানে চন্দনাইশের প্রয়াত সাংবাদিক বিএ আজাদ ইসলামাবাদী, খলিলুর রহমান, মোহাম্মদ আলী রাজু, আবুল কালাম সামশুদ্দীন, শহীদুল ইসলাম শহীদ ও এম এ রাজ্জাক রাজসহ প্রয়াত সাংবাদিকদের স্মরণ করে তাঁদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু সিদ্দিক।