ঢাকা | এপ্রিল ২৪, ২০২৬ - ৪:৪৬ অপরাহ্ন

শিরোনাম

গ্যাস সিলেন্ডার লোডের কাজ করতে গিয়ে বিস্ফোরণে শ্রমিক নিহত

  • আপডেট: Friday, April 24, 2026 - 11:20 am

নারায়ণগঞ্জ প্রতিনিধি।। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের প্রতাপের চর এলাকায় গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে মেহেদী হাসান (৪৮) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিক মেহেদী হাসান উপজেলার সনমান্দি ইউনিয়নের ইমানেরকান্দি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মেঘনা শিল্প নগরীর প্রতাপের চর এলাকার একটি কোম্পানিতে মেহেদী হাসান গ্যাস সিলেন্ডার লোডের কাজ করতেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাজ করার সময় একটি সিলেন্ডারের বিস্ফোরণ ঘটে। এসময় মেহেদী হাসান ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ চেয়ারম্যান বলেন, কোনো প্রকার নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই শ্রমিকদের দিয়ে ঝুঁকিপূর্ণ কাজ করাচ্ছে কোম্পানি কর্তৃপক্ষ। বিষয়টি খুবই দুঃখজনক। আমরা আশা করবো প্রশাসন বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিববুল্লাহ বলেন, গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে একজন নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি।