ঢাকা | মার্চ ২৭, ২০২৬ - ৭:৩০ অপরাহ্ন

শিরোনাম

গরুর মাংস বলে বিক্রি: পূর্বাচলের একটি প্লটে ৯টি জবাই করা ও ১১টি জীবিত ঘোড়া উদ্ধার

  • আপডেট: Friday, March 27, 2026 - 2:41 pm

উপজেলা প্রতিনিধি রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)।। নারায়ণগঞ্জের পূর্বাচল উপশহরের নির্জন একটি প্লট। সেখানে ঘোড়া জবাই করছিল একটি চক্র। পরে ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়ে প্রতারক চক্রটি। এসময় জবাই করা ৯টি এবং জীবিত ১১টি ঘোড়া উদ্ধার করে পুলিশ।

শুক্রবার (২৭ মার্চ) সকালে রূপগঞ্জে উপজেলার পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরের হারার বাড়ি এলাকার একটি নির্জন প্লটে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ঘোড়ার মাংসকে গরুর মাংস বলে পূর্বাচল উপশহরের বিভিন্ন রেস্তোরাঁসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল চক্রটি।

পূর্বাচলের একটি প্লটে ৯টি জবাই করা ও ১১টি জীবিত ঘোড়া উদ্ধার

 

পূর্বাচল পুলিশ ফাঁড়ি ক্যাম্পের ইনচার্জ হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, পূর্বাচলের নির্জন প্লটে একটি চক্র ঘোড়া জবাই করছে খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রটি পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে ৯টি জবাই করা এবং ১১টি জীবিত ঘোড়া উদ্ধার করা হয়। অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান।