ঢাকা | মার্চ ৫, ২০২৬ - ৩:০৪ পূর্বাহ্ন

খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা

  • আপডেট: Wednesday, March 4, 2026 - 11:00 pm

খুলনা প্রতিনিধি।। খুলনায় দুর্বৃত্তের গুলিতে মাসুম বিল্লাহ নামে এক শ্রমিক নেতা নিহত হয়েছেন। বুধবার (৪ মার্চ) রাত সোয়া ৯টার দিকে খুলনার ডাকবাংলো মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে। তিনি রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ছিলেন।

ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে মাসুম বিল্লাহকে গুলি করে পালানোর সময় অশোক ঘোষ নামে এক দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।