ক্রিমিয়ায় রুশ সামরিক বিমান বিধস্ত, নিহত ২৯
আন্তর্জাতিক ডেস্ক।। ক্রিমিয়ায় বিমান দুর্ঘটনায় রাশিয়ার ২৯ জন সামরিক সদস্য নিহত হয়েছেন।
বুধবার (১ এপ্রিল) ভোরে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে দেশটির সংবাদ সংস্থা তাস এ তথ্য নিশ্চিত করেছে।
মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে (জিএমটি ১৫০০) নিয়মিত একটি ফ্লাইট চলাকালে এএন-২৬ মডেলের বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে অনুসন্ধানকারী দল কৃষ্ণ সাগর উপকূলবর্তী পার্বত্য এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করে।











