ঢাকা | মার্চ ২৯, ২০২৬ - ৪:২৫ অপরাহ্ন

শিরোনাম

কুয়েত বিমানবন্দরে ফের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন

  • আপডেট: Sunday, March 29, 2026 - 11:55 am

আন্তর্জাতিক ডেস্ক।। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ড্রোন হামলা হয়েছে। হামলায় বিমানবন্দরের জ্বালানি ট্যাংকে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে আনা হলেও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীকে কয়েক ঘণ্টা ধরে কাজ করতে হয়েছে। এই আগুনে বিমানবন্দরের রাডার ব্যবস্থায় বড় ধরনের ক্ষতি হয়েছে।

 

আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের পরস্পরবিরোধী ভাষ্যআলোচনা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের পরস্পরবিরোধী ভাষ্য
শনিবার কুয়েতের সেনাবাহিনী জানায়, একাধিক ড্রোন হামলার কারণে বিমানবন্দরে আগুন লাগে। এর কিছুক্ষণ পর আবারও সাইরেন বাজিয়ে সম্ভাব্য নতুন হামলার সতর্কতা দেওয়া হয়।

সূত্র: সিএনএন