ইরানি হামলায় বিধ্বস্ত ইসরাইলি ভবন থেকে ৪ লাশ উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক।। ইসরাইলের হাইফার একটি ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চারজন নিহত হয়েছে। সেখানের বিধ্বস্ত একটি ভবন থেকে উদ্ধারকারী দল চারজনের লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছে।
নিরাপত্তা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ভবনটিতে একটি বোমা অবিস্ফোরিত অবস্থায় ছিল। যা উদ্ধারকাজকে শুরুতেই বেশ জটিল করে তোলে।
ধ্বংসস্তুপের বিপরীতে থাকা ভবনের বাসিন্দা মর বারেল বলেছেন, ইসরাইলের শক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও ইরানি হামলার হুমকি নিয়েই প্রতিনিয়ত চলতে হচ্ছে ইসরাইলিদের।
জনমত জরিপে দেখা গেছে, গত পাঁচ সপ্তাহেরও বেশি সময় চলা এই যুদ্ধের প্রতি ইসরাইলিদের সমর্থন আস্তে আস্তে কমতে শুরু করেছে।
সূত্র : বিবিসি











