ইরাকও উঠে গেল, চূড়ান্ত হয়ে গেল বিশ্বকাপের ৪৮ দল
স্পোর্টস ডেস্ক।। ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি গোল কার? উত্তরটা সহজ- ক্রিস্টিয়ানো রোনালদোর। এরপরেই আছেন লিওনেল মেসি। এই দুই মহাতারকার পর বর্তমানে খেলছেন, এমন ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি গোল রবের্ত লেভানদফস্কির। কিন্তু মেসি-রোনালদোর দল ২০২৬ বিশ্বকাপে সুযোগ পেলেও লেভানদফস্কির সেই পথ বন্ধ হয়ে গেছে।
গতকাল মঙ্গলবার রাতে বিশ্বকাপ বাছাইয়ে প্লে-অফের ফাইনালে সুইডেনের কাছে ৩-২ ব্যবধানে হেরে বাদ পড়েছে লেভানদফস্কির পোল্যান্ড। এতে বিশ্বকাপে সুযোগ জায়গা পেয়েছে সুইডেন।
দুদলের ম্যাচটা অবশ্য ম্যাচটা জমজমাটই হয়েছে। প্রথমার্ধ শেষে সুইডেন ২-১ গোলে এগিয়ে থাকলেও এক পর্যায়ে স্কোরলাইন ২-২ করেছিল পোল্যান্ড। কিন্তু ম্যাচের নির্ধারিত সময়ের ২ মিনিট বাকি থাকতে গোল করে লেভার দলের বিশ্বকাপ খেলার আশা থামিয়ে দেন ভিক্তর ইয়োকেরেস।
৪৮ দলের বিশ্বকাপেও জায়গা করে নিতে পারল না ইতালি!৪৮ দলের বিশ্বকাপেও জায়গা করে নিতে পারল না ইতালি!
লেভানদফস্কির স্বপ্নভঙ্গের রাতে দুই যুগের অপেক্ষার অবসান ঘটিয়েছে তুরস্ক। প্লে-অফের ফাইনালে কসোভোকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যের দেশটি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া বিশ্বকাপে ‘সি’ গ্রুপে অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে ও স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গী হয়েছে তুরস্ক। আর লেভার স্বপ্ন ভেঙে দেওয়া সুইডেন ‘এফ’ গ্রুপে নেদারল্যান্ডস, জাপান ও তিউনিসিয়াকে পেয়েছে।
তুরস্কের মতো দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েছে চেক প্রজাতন্ত্র। ডেনমার্কের সঙ্গে প্লে-অফের ফাইনালে নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ করেছিল দলটি। অতিরিক্ত সময়েও সমতায় (২-২) শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ডেনমার্ককে ৩-১ গোলে হারিয়ে ২০০৬ সালের পর বিশ্বকাপে জায়গা করে নেয় চেক প্রজাতন্ত্র। মূল পর্বে দলটি ‘এ’ গ্রুপে মেক্সিকো, সাউথ আফ্রিকা ও সাউথ কোরিয়ার সঙ্গে লড়বে।
উয়েফা অঞ্চলের আরেক প্লে-অফের ফাইনালে ইতালির স্বপ্নভেঙে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বসনিয়া। আর আন্তর্মহাদেশীয় প্লে-অফে জামাইকাকে ১-০ গোলে বিশ্বকাপে খেলার পেয়েছে ডিআর কঙ্গো।
৯১ নম্বরে থাকা জাম্বিয়ার জালে আর্জেন্টিনার ৫ গোল৯১ নম্বরে থাকা জাম্বিয়ার জালে আর্জেন্টিনার ৫ গোল
আর ৪৮তম দল হিসেবে বিশ্বকাপে সুযোগ পেয়েছে ইরাক। আন্তর্মহাদেশীয় আরেক প্লে-অফে কিছুক্ষণ আগে শেষ হওয়া ম্যাচে বলিভিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি।
প্লে-অফ ফাইনালের ফল:
বসনিয়া ১-১ ইতালি (টাইব্রেকারে ৪-১ ব্যবধানে জয়ী বসনিয়া)
সুইডেন ৩-২ পোল্যান্ড
কসোভো ০-১ তুরস্ক
চেক প্রজাতন্ত্র ২-২ ডেনমার্ক (টাইব্রেকারে চেক প্রজাতন্ত্র ৩-১ ব্যবধানে জয়ী)
ডিআর কঙ্গো ১-০ জ্যামাইকা
ইরাক ২-১ বলিভিয়া











