ঢাকা | ফেব্রুয়ারী ১১, ২০২৬ - ১০:৪৮ অপরাহ্ন

শিরোনাম

আনোয়ারায় যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ কৃষকদলের নেতা সুমন আটক

  • আপডেট: Wednesday, February 11, 2026 - 6:37 pm

আনোয়ারা প্রতিনিধি।
জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের আগে যৌথবাহিনীর অভিযানে আনোয়ারা উপজেলা কৃষকদলের আহ্বায়ক সালাউদ্দিন সুমনকে আটক করা হয়েছে। এসময় সন্দেহজনকভাবে আরও ৬ জনকে আটক করা হয়।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার বরুমচড়া ১নং ওয়ার্ড সাহাব মিয়া মেম্বারের বাড়ির নিজ বাড়ি থেকে ২৮ পিস ইয়াবা নিয়ে তাকে আটক করা হয়। আটককৃত সালাউদ্দিন সুমন একই এলাকার মোহাম্মদ মিয়া মাস্টারের পুত্র। তিনি দক্ষিণ জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম-১৩ আসনের ধানের শীষের প্রার্থীকে বিজয় সুনিশ্চিত করতে কৃষকদলের কমিটির দায়িত্বে ছিলেন।
এর আগে সালাউদ্দিন সুমনের ইয়াবা সেবনের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে নানান বিতর্কের জন্ম দেয়।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী জানান, ভোররাতে ২৮ পিস ইয়াবা নিয়ে এক ব্যক্তিকে আটক করে থানায় হস্তান্তর করেন সেনাবাহিনী। এছাড়া আরও ৬ জনকে সন্দেহজনকভাবে আটক করে হস্তান্তর করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিয়ে তাদের আদালতে প্রেরণ করা হবে।