ঢাকা | মার্চ ১৩, ২০২৬ - ১১:১৬ অপরাহ্ন

শিরোনাম

অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার দিয়ে পাশে দাঁড়িয়েছেন মোস্তফা

  • আপডেট: Friday, March 13, 2026 - 7:05 pm

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি।।

রাঙামাটির লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
শুক্রবার (১৩ মার্চ) বেলা ৩টায় গুলশাখালী ইউনিয়ন যুবদলের সদস্য জহিরুল ইসলামের সঞ্চালনায়, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামালের নিজ উদ্যোগে তিনশত অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু নাছির।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শাহ আলম মুরাদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এ হালিম, উপজেলা যুবদলের সভাপতি জানে আলম, গুলশাখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু বক্কর ছিদ্দিক। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, ১৬ বছর নির্যাতিত নিপীড়িত হওয়ার পর আমরা নতুন দেশ পেয়েছি। বাংলাদেশের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার অঙ্গসহযোগী সংগঠন দেশ উন্নয়নে কাজ করে যাবে। প্রত্যেকটি অসহায় হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়াবে বিএনপি। ইতিমধ্যে অসহায় মানুষদের কথা চিন্তা করে ফ্যামিলি কার্ড বিতরণ করা শুরু হয়েছে।